দুবাইয়ে ইরানের পাল্টা হামলায় ৫০০ পাঁচ শতাধিক মার্কিন সেনা হতাহত : দাবি তেহরানের


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের পাল্টা হামলায় পাঁচ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের এক মাসের মাথায় এ দাবি করলো তারা।
শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এই তথ্য জানান।
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, “আমরা আগেই সতর্ক করেছিলাম যে, (ইরানের) সশস্ত্র বাহিনীর চূড়ান্ত হামলা এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়ার কারণে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী তাদের ঘাঁটির বাইরে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েছে।
তিনি আরও বলেন, “সাম্প্রতি আমরা মার্কিন সেনাদের দুটি গোপন আস্তানা শনাক্ত করেছি। দুবাইতে অবস্থিত প্রথম আস্তানাটিতে ৪০০ জনেরও বেশি এবং দ্বিতীয়টিতে ১০০ জনেরও বেশি সদস্য ছিল। ইসলামিক রেভোলিউশন গার্ডস কোরের বীর অ্যারোস্পেস ফোর্স ও নৌবাহিনীর নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে উভয় আস্তানাকেই লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে তাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।”
মুখপাত্রের মতে, অ্যাম্বুলেন্সগুলো কয়েক ঘণ্টা ধরে মৃত ও আহত আমেরিকান কমান্ডার এবং সৈন্যদের পরিবহনে ব্যস্ত রয়েছে।
মুখপাত্র সতর্ক করে বলেন, “ট্রাম্প এবং মার্কিন সেনাবাহিনীর কমান্ডারদের অবশ্যই পুরোপুরি বুঝতে হবে যে, এই অঞ্চলটি মার্কিন সৈন্যদের জন্য একটি কবরস্থানে পরিণত হবে এবং এখানকার বীর জনগণ ও ইসলামের সাহসী যোদ্ধাদের ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।”
২৮শে ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যা করার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইরানও পালটা সামরিক অভিযান শুরু করে।
উৎস তাসনিম নিউজ।

















