Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়িতে গলায় ফাঁস লাগিয়ে আওয়ামী লীগ নেতার স্ত্রীর আত্মহত্যা

unnamed (1) copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়িতে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টায় উপজেলা সদরের ধুংরী হেডম্যান পাড়ায় নিজ বাড়ির সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মিংহ্লা প্রু মারমা (৩৫) নামে ওই গৃহবধূ আত্মহত্যা করে। নিহতের স্বামীর নাম ক্রালা অং মারমা।

জানা গেছে, আসরের পর কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করলেও পারিবারিক ও সামাজিক ভাবে প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির’র নেতৃত্বে এসআই সুমন, এএসআই মুবিনুল, প্রশান্তসহ সঙ্গীয় ফোর্স রাত ৮টায় ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ আত্মহত্যা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মিংহ্লা প্রু মারমা তার শিশু কণ্যা মেগি (৬) ও দয়েচিং (৮)কে ঘরের কাজ সারতে বলে বাইরে পাঠায়। পরে দরজা জানালা বন্ধ করে আত্মহত্যা করে মিংহ্লা প্রু। পরে প্রতিবেশীরা ঝুলন্ত লাশ দেখতে পায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন মিলেছে। প্রকৃত বিষয় উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের স্বামী ক্রালাঅং মারমা উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এবং সদর ইউনিয়ন কমিটির ১নং সহ-সভাপতি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন