নাইক্ষ্যংছড়িতে নিখোঁজের ১মাস পর গৃহবধূর লাশ উদ্ধার, আটক ১

লাশ উদ্ধারনাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ হওয়ার ১মাস ৪দিন পর শাজেদা বেগম নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার আশারতলী চেরারকূল পাহাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে পুলিশ ধারণা করছে শাজেদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত শাজেদা বেগম উপজেলার স্থানীয় বাসিন্দা মৃত গুরা মিয়ার মেয়ে। তার নয় বছর বয়সী মোকাররমা বেগম নামে এক শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুশ শুক্কুর (৩০)কে আটক করেছে এসআই আজম খাঁন এর নেতৃত্বে একদল পুলিশ।

জানা যায়, গত ৩ জানুয়ারি শাজেদা বেগম (২৮) নিখোঁজ হয়। এ ঘটনায় স্থানীয় মৃত গুরা মিয়া প্রকাশ লাল গুরাইয়ার ছেলে আবদুশ শুক্কুর (৩০)কে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন নিহতের ভাই সোলতান আহামদ। দীর্ঘদিন ধরে শাজেদাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে আসছিল আবদুশ শুক্কুর। শনিবার পাহাড়ী এলাকায় শাজেদার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আবদুশ শুক্কুরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন