নাইক্ষ্যংছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

fec-image

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও দ্রব্য মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকালে নাইক্ষ্যংছড়ি পুরাতন স্টেশনে জেলা বিএনপির নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আরেফ উল্লাহ ছোট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউনুছ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক মো. নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহামেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জহির আহমেদ, উপজেলা যুব দলের সভাপতি আবু সোফিয়ার চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক মো. আবু কায়ছার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আরিফুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, ভোট বিহীন রাতের আঁধারে এ অবৈধ সরকারের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য বৃদ্ধি করে তাদের পকেট ভারী করছে। তাই এখন দেশের মানুষ শান্তিতে নেই। এই জন্য আওয়ামী বাকশালি এ সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। এছাড়াও সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন