নারী হকি ও কাবাডি দলকে সংবর্ধনা, অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের জার্সি উন্মোচন

fec-image

ঢাকার তেজগাঁওয়ের বিমান বাহিনী ফ্যালকন হলে জাতীয় হকি ও কাবাডি নারী দলের সৌজন্যে আজ শনিবার সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে চলতি মাসে জাপানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণকারী নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও তার সহধর্মিনী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি তার বক্তব্যে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মূলমন্ত্রে সরকার ক্রীড়া কার্ড ও ভাতার প্রচলন, নতুন কুঁড়ি স্পোর্টস, ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর আলোকপাত করেন। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে সেরাটা খেলার মূল্যবান উপদেশ প্রদান করেন।

উল্লেখ্য, গত ২০-৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ‘‘উইমেন্স এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্ট’ এ জাতীয় হকি নারী দল রৌপ্যপদক অর্জন করে। এছাড়া, গত ২২-৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীনের সানিয়ায় অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান বিচ গেমস ২০২৬ এ জাতীয় কাবাডি নারী দল ব্রোঞ্জ পদক অর্জন করে। ২০১৯ সাল থেকে নারী হকি দল যাত্রা শুরু করে এবং বয়স ভিত্তিক পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে ব্রোঞ্জ ও সিলভার পদক অর্জন করে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবে, এশিয়ান গেমস কোয়ালিফাইং টুর্নামেন্টে এবারই প্রথম জাতীয় নারী হকি দল হিসেবে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং রৌপ্য পদক অর্জন করেছে। এশিয়ান বিচ গেমস শুরুর প্রথম তিন বছর বাংলাদেশ কাবাডিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। ১৪ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও জাতীয় কাবাডি দলের নারী সাফল্যে সেই মুকুট ফেরত পেলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে পুরুষ টুর্নামেন্টে মোট ০৯টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে, কাজাখাস্তান, মালয়েশিয়া, পাকিস্তান ও চীন এবং নারী টুর্নামেন্টে মোট ০৮টি দেশ বাংলাদেশসহ ইন্ডিয়া, কোরিয়া, মালয়েশিয়া, সিংগাপুর, চীন, জাপান ও চাইনিজ তাইপে অংশগ্রহন করবে। গত বছর এই টুর্নামেন্টে পুরুষ দল সেমিফাইনাল খেলে এবং নারী হকি দল ব্রোঞ্জ পদক অর্জন করে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সহকারী বিমান বাহিনী প্রধান, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ হকি ফেডারেশন এবং কাবাডি ফেডারেশনের কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন