‘নির্বাচনের পর দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন?’

fec-image

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘অনেকে বলেন এই সরকারের জনপ্রিয়তা শূন্য। অনেকে আবার ভাবেন আমরা কোথায় যাব? প্রায় ডজনখানেক টিভি চ্যানেলের লোক আমাকে প্রশ্ন করেছেন, নির্বাচনের পরে কি আপনারা দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন? কী ভয়ংকর কথাবার্তা।’

রবিবার (২১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘পুরো দেশটা এখন নির্বাচনমুখী।

গ্রামে গিয়ে দেখেছি, শহরে দেখেছি। পুরান ঢাকায় ব্যানারে লেখা লালবাগবাসী তাকে চায়। অনেকে এখন চাওয়া-পাওয়ার পর্যায়ে আছে। তারপর হয়তো সিলেকশন পর্যায়ে যাবে।

প্রেসসচিব বলেন, ‘১৫-১৬ বছর পরে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি।’

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রেস সচিব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন