পানছড়িতে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

fec-image

পানছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এর আয়োজক ছিল জাবারাং কল্য্যাণ সমিতি। “নারীর জন্য বিশ্ব গড়ো, পর্যাপ্ত বিনিয়োগ করো, সহিংসতা প্রতিরোধ করো” এ প্রতিপাদ্যর ব্যানারে উপজেলা গণ পাঠাগার হল রুমে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। উন্নয়ন কর্মী রুমেল মারমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরেন জাবারাং এর প্রজেক্ট কো-অডিনেটর দয়ানন্দ ত্রিপুরা। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউপির ১৫জন নারী সদস্য, ৫ জন সাধারণ সদস্য ও ১২জন ফিমেল মেন্টর অংশ নেয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, জাবারাং এর নির্বাহী কর্মকর্তা মথুরা বিকাশ ত্রিপুরা ও মাষ্টার ট্রেনার নবলেশ্বর দেওয়ান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন