পার্বত্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

fec-image

আজ বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)। উপদেষ্টার সচিবালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, ত্রিপক্ষীয় সভা, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি সুরক্ষা ইত্যাদি বিষয়ে দুই দেশের একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমাকে আগামী ১৮-১৯ আগস্ট নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য HKH Parliamentarians’ Meet 2025-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, উপদেষ্টার একান্ত সচিব ও মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকন্ড সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইং-এর সহকারী সচিব মিজ তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন