Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পার্বত্য এলাকায় ভিন দেশি কোনও শরণার্থী অবস্থান করতে পারবে না: মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি:

তিন পার্বত্য এলাকায় কোনও ভিন দেশি শরণার্থী অবস্থান করতে পারবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘প্রশাসনকে রোহিঙ্গাদের পার্বত্য এলাকা বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থা‌নের কথা ভাবতে হবে।’

তিনি বলেন, আমাদের দে‌শের নাগরিক নয় এমন কোনও ব্যক্তিকে কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না।

বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সানবীর হাসান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি টু) মেজর ইফতেখার হাসান পিএসসি, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ অনেকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, মন্ত্রী বীর বাহাদুর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন