পাহাড়ে নারীদের নেতৃত্বের স্থানে আসতে হবে

fec-image

সমাজে মেয়েদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মেয়েদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, নেতা হিসেবে দেখতে হবে। ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়তে হলে পাহাড়ের বসবাসরত প্রতিটি নারীদের নেতৃত্বের স্থানে নিতে হবে।

আজ মঙ্গলবার সকালে মাষ্টার গেজ হাউজ কনফারেন্স কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্যে করেন নারী বক্তারা।

নারীরা বলেন, বৈষম্য দূর করে মেয়েদের ক্ষমতায়িত করতে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। যেকোনো ফোরামে নারীর মতামতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান বক্তারা।

এসময় বেসরকারি সংস্থার ফোন ও ক্রিয়া সহযোগিতায় বিএনকেএস আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন শতাধিক নারী ও পুরুষ।

সভায় দুর্নীতি দমন কমিশনে জেলা সভাপতি অংচমং মারমা, হেডম্যান ও কারবারি কল্যাণ পরিষদে সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, নারী নেত্রী সুচিত্রা তংচঙ্গ্যা, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, বিএনকেএস উপ নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রশিক্ষণ কর্মকর্তা পারোমিতাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারবারি কল্যাণ পরিষদে, হেডম্যান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন