পাহাড়ের প্রথম নারী ডক্টরেট ডিগ্রিধারী আলো রাণীর প্রয়াণ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী ডক্টরেট ডিগ্রিধারী এবং রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ড. আলো রাণী আইচ (৭৫) মারা গেছেন।
রোববার (২৯এপ্রিল) বিকেলে রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে এবং তার পারিবারিক স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এদিকে তার মৃত্যুতে পাহাড়ে শোকের মাতম চলছে। জেলার সুশীল সমাজ, গণমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Facebook Comment

















