ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

fec-image

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুণরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার(৭ এপ্রিল)সকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন রাকিব মনি ইফতি,আমিনুল ইসলাম বাবু,ইব্রাহিম খলিল,মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আলমগীর হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যা যজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিন নিরীহ মুসলমানদের বর্বর এমন গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান জনসাধারণকে।

সমাবশে বক্তারা বিশ্বমানবতার এই দুর্দিনে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন