রাজধানীতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

fec-image

মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।
এর আগে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনা সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
এদিন দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ মার্কিন দূতাবাসের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন