বাঘাইছড়িতে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

fec-image

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ জুন সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি বায়তুশরফ কমপ্লেক্স মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আবসার উদ্দিন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও দলীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ’র ভূমিকা তুলে ধরেন। বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদান কথাও বক্তরা স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন