বাঘাইছড়িতে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

fec-image

সারাদেশে সাংবাদিকদের নিপীড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। ৯ আগষ্ট শনিবার সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাঘাইছড়ি প্রেসক্লাব।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ-এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঘাইছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এ সময় বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত এই হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন