বান্দরবানে তিন একর জমির ধান জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, বান্দরবান :

পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে দুর্বৃত্তরা ধানের জমিতে আগাছা দমনের কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে তিন একর জমির ধান। কীটনাশকের প্রভাবে জমির ধান গাছ আগুনে পোড়ার মতো ঝলসে গেছে।

বান্দরবানের কুহালং ইউনিয়নের বটতলি এলাকায় দুর্বৃত্তরা রোববার রাতে ঐ এলাকার নুরুল আলম দুলাল ও রফিকুল ইসলামের জমিতে কীটনাশক ছিটিয়ে দেয়। এরপর সব ধান গাছ ঝলসে যায়। জমির ধান হারিয়ে তারা এখন নির্বাক।

জমির মালিক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল হকের জমি নিয়ে তাদের দীর্ঘদিনের দ্বন্ধ রয়েছে। এই শত্রুতার জের ধরেই তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা জানান, বটতলি পাড়ার তিন একর জায়গা দীর্ঘদিন থেকে রফিকুল ইসলাম ও তার ভগ্নিপতি নুরুল আলম দুলাল চাষ বাস করে আসছিলেন। এপ্রিলে শ্রমিক লীগ নেতা আবদুল হক জমিগুলো তার দাবি করে দখল করার চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মধ্যে মামলা ও পাল্টা মামলাও হয়। এ মামলায় পুলিশ আবদুল হককে গ্রেফতার করে।

রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে আবদুল হক জেল থেকে বেরিয়েই হুমকি ধমকি দেয়া শুরু করে ও জায়গা তার দাবি করে আবারো দখলে নেয়ার চেষ্টা করে। ঐ জায়গা নিয়ে চলা মামলাটি সম্প্রতি রফিকুল ইসলাম ও নুরুল আলমের পক্ষে আদালত রায় দিলে আবদুল হক ক্ষুদ্ধ হয়ে উঠে। তার লোকজন রাতের আধারে জমিতে কীটনাশক ছিটিয়ে ধান গাছগুলো নষ্ট করে দিয়েছে বলে রফিকুল ইসলাম অভিযোগ করেন। থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না বলেও তিনি জানান।

আবদুল হক ঐ জমিগুলো এক ব্যক্তি থেকে কিনেছেন দাবি করে জানান, রফিকুল ইসলাম ও নুরুল আলম তার জায়গা জমি দখল করার চেষ্টা করছে। জমিতে কীটনাশক ছিটানোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন