ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

fec-image

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।

বিজিবি ৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়ন তথ্যমতে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন বাংলাদেশি গত ২-৩ দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া নামক স্থানে প্রবেশ করেন। স্থানটি ৭০ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, নিহতদের পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ওই তিনজন ভারতে প্রবেশের পর রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারা তাদের গরু চোর সন্দেহে আটক করে এবং সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।

এ ঘটনায় বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই ও বিস্তারিত তথ্য সংগ্রহের কাজও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রিপুরা, পিটিয়ে হত্যা, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন