মহেশখালী শাপলাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও

fec-image

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে আলা উদ্দিন ও হেলাল উদ্দিনের বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও খাদ্য সহায়তা বিতরণ করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহমেদ, শাপলাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য মাওলানা শফিউল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহ খাবার ও ত্রাণ সহায়তা বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন