মা‌টিরাঙ্গায় নতুন ঘর পেল আ‌রো ৬৫ প‌রিবার

fec-image

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৫ম পর্যায়ে ২য় ধা‌পে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৬৫‌টি ভূমি ও গৃহহীন প‌রিবারের মাঝে জমির দলিল হস্তান্তর করা হ‌য়েছে।

‌মঙ্গলবার (১১ জুন) দুপু‌রে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অ‌ডি‌টে‌রিয়া‌মে আ‌য়ো‌জিত অনুষ্ঠানে দুই রুমে একটি পাকা ঘরসহ দুই শতক জ‌মির দলিল হস্তান্তর ক‌রেন উপ‌জেলা কর্মকর্তা ডে‌জি চক্রবর্তী।

এর আ‌গে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদে‌শে ২৬টি জেলা ৭০টি উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জানা যায়, এ পর্যন্ত মা‌টিরাঙ্গা উপ‌জেলায় সা‌তটি ইউ‌পি ও এক‌টি পৌরসভায় ১ম থে‌কে ৪র্থ পর্যায় ৬১৯টি ৫ম পর্যায় ১ম ধা‌পে ৩৫টি এবং ২য় ধা‌পে ৬৫টি ঘরসহ মোট ৭১৯‌টি ঘর হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

অনুষ্ঠা‌নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডে‌জি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মা‌টিরাঙ্গা উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান আকুল কা‌শেম ভুইয়া।

অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস‌কিয়াক আহাম্মদ, কৃষি কর্মকর্তা সবুজ আলী, ভাইস চেয়ারম‌্যান আলী হো‌সেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লুত হ‌য়ে প‌ড়ে। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন