মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের উপ-নির্বাচনে মাঠে থাকবে তিন শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনী
মুজিবুর রহমান ভুইয়া :
আর মাত্র একদিন পরে ১৮ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়ির বেলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন মুল্যে বেলছড়ির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান। তিনি বলেন, কোন ভাবেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেয়া হবেনা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এবং সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) নির্বাচনকে নির্বিঘœ করতে মাঠে থাকবেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সুত্রে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছাড়াও একজন করে উপ-পরিদর্শকের নেতৃত্বে তিনটি মোবাইল টিম সার্বক্ষনিক মাঠে সক্রিয় থাকবে। এছাড়াও সাদা পোশাকে থাকবে পুলিশের একাধিক টিম। সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মোহাম্মদ শাহজাহান হোসেন বলেন, নির্বাচন চলাকালীন যেকোন ধরনের নাশকতা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা পার্বত্যনিউজকে বলেন, ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে আসতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাও নিশ্চিত করা হবে। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি‘র সদস্যরাও দায়িত্ব পালন করবে। নির্বাচনের একদিন আগে অর্থ্যাৎ ১৭ নভেম্বর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামবে পুলিশ সদস্যরা এমনটাই জানালেন তিনি।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বেপারী পার্বত্যনিউজকে জানান, মোবাইল টিমের বাইরে ইউনিয়নের নয়টি ভোট কেন্দ্রে পুলিশের ১৭৯জন সদস্য এবং আনসার-ভিডিপির ১৫৩জন সদস্য সহ এদিন আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে নি শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর বাইরে বিজিবি মাঠে থাকার সম্ভানা রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের ২১টি বুথে ৩ হাজার ৮‘শ ৬৮জন পুরুষ ভোটার এবং ৩ হাজার ৬‘শ ৬২জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।



















