মাতারবাড়ি সমুদ্র এলাকা থেকে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

fec-image

মহেশখালী উপজেলার মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

৪ সেপ্টেম্বর রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাকিব মেহবুব।

মিডিয়া কর্মকর্তা লে. বিএন শাকিব মেহবুব জানান, সকালে মহেশখালী সমুদ্র উপকূলে অপারেশন সুরক্ষার অংশ হিসেবে কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অবস্থান করছিল। এসময় মাতারবাড়ি সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন