মালদ্বীপে ভ্রমণ ভিসায় গিয়ে কাজ করলে জেল-জরিমানা : হাইকমিশন

fec-image

ভ্রমণ ভিসায় মালদ্বীপ গিয়ে কাজের চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে বলে জানিয়েছে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশন।

রবিবার (১৭ আগস্ট) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘ভ্রমণ ভিসায়/ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে।

মালদ্বীপ আসার আগে ওয়ার্ক পারমিট যাচাই করতে অনুরোধ করেছে মালদ্বীপ হাইকমিশন।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন