মেসি নয়, ওতামেন্দির জার্সিই চান কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি

fec-image

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আলোচনায় কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি ক্যাব্রাল। যেখানে অধিকাংশ ফুটবলারের স্বপ্ন থাকে লিওনেল মেসির সঙ্গে জার্সি বদল করার, সেখানে সিডনির পছন্দ নিকোলাস ওতামেন্দি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া সাক্ষাৎকারে সিডনি জানান, ম্যাচ শেষে তিনি মেসির নয়, ওতামেন্দির জার্সিই সংগ্রহ করতে চান। কারণ, চলতি মৌসুম পর্যন্ত ওতামেন্দি ছিলেন তাঁর ক্লাব সতীর্থ।

সিডনি বলেন, “মেসি? না, না। আমি ওতামেন্দির সঙ্গে জার্সি বদল করব। এই মৌসুম পর্যন্ত সে আমার সতীর্থ ছিল।”

তবে মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথাও জানিয়েছেন এই ডিফেন্ডার। তাঁর ভাষায়, “মেসি সর্বকালের সেরা। তবে আমরা শুধু ওকে নিয়েই ভাবছি না। আর্জেন্টিনা দলে আরও অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।” তিনি আরও বলেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাটাই তাদের জন্য বড় সম্মানের।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। দলের এই সাফল্যের মূল রহস্য হিসেবে সিডনি তুলে ধরেছেন দলগত ঐক্যকে।

তিনি বলেন, “এখানে কোনো গোপন রহস্য নেই। আমরা একটি পরিবারের মতো। সবকিছু আমরা একসঙ্গেই করি।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, কেপ ভার্দে, ডিফেন্ডার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন