রাইখালীতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংধনু একাদশ


রাঙামাটির কাপ্তাই রাইখালী শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রংধনু একাদশ।
শুক্রবার (৭ জুন) বিকালে রাইখালী সদরপাড়া ফ্রেন্ডস একতা সংঘের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে নারানগিরি পাড়া রংধনু একাদশ রাইখালী সদরপাড়া বঙ্গবন্ধু একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করে রাইখালী ইউপি সদস্য ও ফ্রেন্ডস একতা সংঘের উপদেষ্টা শেখ নাছের উদ্দিন।
রাইখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন রাঙ্গার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি মো.নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক একরামুল হক, রাইখালী ইউনিয়ন আওয়ামীগ সদস্য মো. ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ফরহাদ, রাইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আরিফ, স্থানীয় শাহী জামে মসজিদের সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো নুরুল ইসলাম প্রমুখ।

















