Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে ট্রাক-অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটিতে ট্রাক ও অটোরিকসা মুখোমুখি সংঘর্ষে পাচঁজন আহত হয়েছে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল পনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো, উজ্জ্বল দত্ত (৪০), দিলোয়ারা বেগম (৩৮), তাহমিনা আক্তার (১৬), আব্দুল মালেক (৪৪) এবং আব্দুল বাতেন (৪৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা শহরের প্রবেশ মুখ রাঙামাটি বেতার কেন্দ্রের সামনে শহর থেকে বের হওয়া একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকসার (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাচঁজন আহত হয়েছে। আহতরা সকলে অটোরিকসার যাত্রী।

রাঙামাটি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে,আহতদের মধ্যে উজ্জ্বল, তাহমিনা এবং দিলোয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং বাকী দুজন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি ফাঁড়ির (আইসি) এস আই মো. ইউসুফ বলেছেন, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাক এবং চালকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন