রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল
আলমগীর মানিক, রাঙামাটি:
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে শহরের কলেজ গেইট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজবাড়ি, টিএন্ডটিসড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটস্থ বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দিপেন দেওয়ান, বিএনপি নেতা এজাজ নবী রেজা, আব্দুল গণি মজুমদার, ছাত্রনেতা আরমান, মোস্তাক আহম্মেদ টিপু ও আরিফুর রহমান আরিফ।
সমাবেশে বক্তারা দেশের আপামর জনসাধারণের রায়ে প্রতি শ্রদ্ধাশীল হয়ে বর্তমান সরকারকে অবিলম্বে সকল রাজ বন্দিদের মুক্তি দিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।



















