রাঙামাটিতে হঠাৎ র‌্যাবের টহলে শহরজুড়ে আতঙ্ক

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  পাহাড়ি শহর রাঙামাটিতে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে র‌্যাবের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। তবে নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবেই শহরের বিভিন্ন পথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর এই টহল বলে জানাগেছে।

বৃহস্পতিবার বেলা বারটা থেকেই র‌্যাবের তিনটি গাড়ি রাঙামাটি শহরে দাপিয়ে বেড়াচ্ছে এপার থেকে ওপারে। সন্দেহভাজন ব্যক্তিদের বিভিন্নস্থানে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা গেছে র‌্যাব সদস্যদের।

এর আগে কখনো পাহাড়ি জনপদ এই রাঙামাটি শহরে র‌্যাব মোতায়েনের ঘটনা ঘটেনি। তবে মাঝে মাঝে র‌্যাব সদস্যরা চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে আসতেন বিশেষ বিশেষ দায়িত্ব পালনের জন্য। এছাড়া প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের রাঙামাটি সফরকালে র‌্যাবের তৎপরতা দেখা যেত। তবে এবারই প্রথম নির্বাচনকালে র‌্যাবের উপস্থিতি দেখা যাচ্ছে পাহাড়ি এই জনপদে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, রাঙ্গামাটি, সংসদ নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন