Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙ্গামাটি গোল্ডকাপ ক্রিকেট লীগে অভিলাষ ক্রিকেট ক্লাব ফাইনালে

20160228_161253

নিজস্ব প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পৌরসভা ১ম বিভাগ গোল্ডকাপ ক্রিকেট লীগে মঙ্গলাবার অনুষ্ঠিত সেমি-ফাইনালে অভিলাষ ক্রিকেট ক্লাব ৩ উইকেটে রফিক স্মৃতিকে পরাজিত করে টানা তৃতীয় বার ক্রিকেট লীগের ফাইনালে উঠেছে। প্রতিদ্বন্দিতার্পর্ণ এই ম্যাচে রফিক স্মৃতি ক্লাব নির্ধারিত ওভার শেষ হবার আগেই ১২১ রান অলআউট হয়ে যায়। অভিলাষের নিয়ন্ত্রিত বোলিং করে চীর প্রতিদ্বন্দ্বি রফিক স্মৃতি ক্লাবের বিদায় ও নিজেদের লীগের ফাইনালে উঠা নিশ্চিত করে।

রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের সেমি-ফাইনাল ম্যাচে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। অভিলাষের রিপু মারমার চমৎকার স্পিনে ৩১ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায় রফিক স্মৃতি। অতিরিক্ত থেকে সর্বোচ্চ ৩৫ রান আসে। অভিলাষের রিপু ৪ উইকেট ও মনু ও লেথাম ২ উইকেট করে নেন। রফিক স্মৃতির রানা ২০ ও তানভির ১৯ রান করেন।

রফিক স্মৃতির ১২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অভিলাষ দেখে শুনে ব্যাটিং করতে থাকে। রফিক স্মৃতির পেসার বাবুর দুর্দান্ত বোলিংয়ে শেষ দিকে অভিলাষ কিছুটা বেকায়দায় পড়ে। কিন্তু অভিলাষের অধিনায়ক ইলিয়াস লেথামের অসাধারন ব্যাটিং নৈপুন্যে বিপর্যয় কাটিয়ে ম্যাচটি জিতে অভিলাষ ফাইনাল নিশ্চিত করে। লেথাম অপরাজিত সর্বোচ্চ ৫৯ ও সাদেক ১৫ রানে অপরাজিত থাকে। ইনিংসের ৩৩তম ওভারে সাদেক ছক্কা মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে দলকে বিজয়ী করে মাঠ ছাড়েন। রফিক স্মৃতির বাবু ৩ ও লেমন ২ উইকেট লাভ করেন। ৫৯ রান ও ২ উইকেট পেয়ে টানা চতুর্থ ম্যাচে ম্যান অব দি ম্যাচ হন অভিলাষের অধিনায়ক লেথাম।

বিগত দুইবারের লীগ চ্যাম্পিয়ন ও লীগ রানার্সআপ অভিলাষ এ নিয়ে টানা ৩য় বার ফাইনালে উঠলো।
আজকের খেলায় আম্পায়ারিং করেন হাসান উদ্দিন সরকার ও হাসান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন