"সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার"

রাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালন ও আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন

fec-image

“সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় আমার অধিকার”- এই প্রতিপাদ্যকে নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো বিশ্ববিদ্যালয় দিবস।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর্দাপণ উপলক্ষে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় শোভাযাত্রা, কেক কাটাসহ দিনব্যাপী নানা আয়োজন।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান সম্মেলন ও কার্নিভাল। সেমিনার, গবেষণা উপস্থাপনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন ছিল দিনব্যাপী কর্মসূচিতে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সম্মেলন উদ্বোধন করেন ।

বিশ্ববিদ্যালয়ের পথচলার অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, নরওয়ের প্রফেসর এস এম আব্দুল কুদ্দুস।

গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখায় শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা। নবনিযুক্ত শিক্ষকদের দেওয়া হয় সংবর্ধনা। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে পুরো ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এই আয়োজন শুধু একাডেমিক নয়, বরং শিক্ষার্থীদের গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণে উৎসাহিত করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন