রামগড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


খাগড়াছড়ির রামগড়ে উৎসবমুখর পরিবেশে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা সহকারে গিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় শোভাযাত্রা সহকারে শিল্পী কমিউনিটি সেন্টারে আলোচনাসভায় যোগ দেন নেতাকর্মীরা। শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা খাতুন , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনোয়ার জাহিদ ছোটন।
বক্তারা আওয়ামী লীগ প্রতিষ্ঠার রাজনৈতিক ইতিহাস ও বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড, কর্ম-পরিকল্পনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৃনমূল নেতাকর্মীদের ভুমিকা নিয়ে বক্তব্য রাখেন ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

















