রামগড়ে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

fec-image

সারাদেশে বিএনপির পথ যাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে রামগড় পৌর শহরে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারির নেতৃত্বে বিকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, পাতাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আলীম দুলালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে রামগড় বাজারস্থ পুলিশ বক্স চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনু্ষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন