চ্যাম্পিয়ন উমখালী আমির হোসাইন উচ্চ বিদ্যালয়

রামুতে পরিবেশ সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা

fec-image

রানার্স-আপ থোয়াইংগাকাটা উচ্চ বিদ্যালয়

পরিবেশ সচেতনতায় “প্লাস্টিক নিষিদ্ধ করাই পরিবেশ রক্ষার একমাত্র পথ” শীর্ষক আন্তঃ ইউনিয়ন বিতর্ক প্রতিযোগিতায় প্লাস্টিক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী অ্যাডভোকট এম. আমির হোসাইন উচ্চ বিদ্যালয়।

বৃহষ্পতিবার, ৭ আগস্ট রামুর খুনিয়াপালং আল-ফুয়াদ একাডেমি হলরুমে দুস্থ স্বাস্থ্যকেন্দ্র এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে। এতে রানার্স-আপ হয়েছে খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা উচ্চ বিদ্যালয়।

পক্ষ ও বিপক্ষ দলের প্রাণবন্ত যুক্তি-তর্কে প্রতিযোগিতাটি হয়ে ওঠে শিক্ষণীয় ও আকর্ষণীয়। এতে সেরা বিতার্কিক নির্বাচিত হন উমখালীর শিক্ষার্থী হদয় ধর এবং সেরা দলনেতার পুরস্কার পান থোয়াইংগাকাটার শিক্ষার্থী মোছাম্মৎ আসমা। বিজয়ী দল ও অংশগ্রহণকারীদের হাতে ডিএসকে-বিএমজেড প্রকল্পের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল ইসলাম। বিচারক ছিলেন সোয়েব আহমেদ, সুমিত্রা তঞ্চঙ্গা ও সুমাইয়া সেতু।

পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মর্তুজ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-ফুয়াদ একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা দিদার চৌধুরী, উমখালীর অ্যাডভোকট এম. আমির হোসাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন ধর,

থোয়াইংগাকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিফতাউল জান্নাত, ডিএসকের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সুমাইয়া সেতু ও রাশেদুল হক সরকার। এ সময় উপস্থিত ছিলেন কাজী মাহফুজুর রহমান, মোকাররম হাসান, ফাইজা সাদিয়া, জালেখা আক্তার, যুক্তি চাকমা, প্রিয়া বড়ুয়া ও প্রেয়সী চাকমা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তি বিকাশ, পরিবেশ সচেতনতা এবং নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি করবে এবং প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার সামাজিক আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন