রামুতে র‌্যাবের হাতে জামায়াতের সেক্রেটারী আটক

262

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবজারের রামু উপজেলা রাবেতা আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার ও  উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ (৪০) কে  ধোয়া পালং এলাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

রাত ৯ টার দিকে তাকে আটক করে র‌্যাবের একটি দল। সে উখিয়া উপজেলার কেওয়ানি পাতাবাড়ি হলুদিয়া পালং এলাকার চেহের আলীর ছেলে।  বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে জামায়াত নেতা মাওলানা সুলতান আহমদকে রামু থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা।

এদিকে কক্সবাজার জেলার র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার রাসেদ জানান, আটক জামায়াত নেতা সুলতানের বিরুদ্ধে উখিয়া থানায় ২টি মামলা রয়েছে এবং তাকে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে আটক করা হয়েছে। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন