৩৪ বিজিবির অভিযান

রেজুখাল চেকপোস্টে ১৬ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

fec-image

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)র অভিযানে আসামীবিহীন ১৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

১৮ জুলাই শুক্রবার অনুমান সাড়ে ১২ টায় ৩৪ বিজিবির অধীনে রেজুখাল চেকপোস্টের নিয়মিত তল্লাশি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল তল্লাশির জন্য সিগন্যাল দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীকালে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের এয়ারফিল্টারের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছে।

বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, ঘুমধুম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন