রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক ফোরামে তুলে ধরার সুযোগ রয়েছে খলিলের


জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই অর্জন পুরো বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়। এর মাধ্যমে রোহিঙ্গা সংকট বা রোহিঙ্গা ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বৈশ্বিক ফোরামে তুলে ধরতে পারবেন তিনি।
কূটনৈতিক মর্যাদা
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক প্রভাব বেড়ে যাবে। ১৯৩টি দেশের নীতি নির্ধারণী আলোচনায় বাংলাদেশ কেন্দ্রে থাকবে।
বড় সংকট উত্থাপন
বাংলাদেশ চাইলে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের মতো নিজেদের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বিশ্বমঞ্চের মূল আলোচনায় নিয়ে আসতে পারবে।
বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ
সভাপতি হিসেবে তিনি বিশ্বের শীর্ষ রাষ্ট্রপ্রধান ও কূটনীতিবিদদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
















