লামায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, বান্দরবান :
বান্দরবানের লামায় তাছলিমা আক্তার (১৯) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার লামা সদর ইউনিয়নের পাহাড়ি মেউলারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা নিজাম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানায়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাছলিমা বেগম মঙ্গলবার সকালে তার বাবার বাড়ি যান। এ নিয়ে নিজাম উদ্দিনের সঙ্গে তার বাকবিতন্ডা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর তিনি বিষপান করেন। পরে, প্রতিবেশীরা উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comment



















