শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী


ছবি সংগৃহীত।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের শতভাগ করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
বর্তমানে বেসরকারি শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার সীমাবদ্ধতার বিষয়টি সরকারের নজরে রয়েছে। বর্তমান সরকারের এই মেয়াদেই উৎসব ভাতা শতভাগ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি এবং বৈষম্য দূর করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান নতুন এই শিক্ষামন্ত্রী।
ঘটনাপ্রবাহ: শিক্ষক, শিক্ষা, শিক্ষামন্ত্রী
Facebook Comment
















