শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাবি উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ বৈঠকের মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সার্বিক বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করবেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন