‘সরকার দরিদ্র ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে নানান পদক্ষেপ নিয়েছে’


সরকার দরিদ্র ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে নানান পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন ছাড়াও স্থানীয় সরকারের মাধ্যমেও প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করছে। কারিগরি ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার ও কর্মক্ষম মানুষের জন্য ভাতা দিয়ে প্রণোদনা দিচ্ছে। দেশে-বিদেশে স্বল্প ব্যয়ে জনশক্তি রপ্তানির পাশাপাশি দেশেও কম সুদে নানা ধরনের ঋণের সুযোগ করে দিচ্ছে।
খাগড়াছড়িতে সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত অর্থ বরাদ্দ ২০২১-২২ অর্থবছর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের ৩য় ও ৪র্থ পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র ও বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থকর্মস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা। শনিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে নিজস্ব বাসভবনে ১৬টি সেলাই মেশিন, ১টি বাদ্যযন্ত্র, ১টি হারমোনিয়াম, ১টি কিবোর্ড, ব্যান্ড পার্টির দলকে সরঞ্জাম, ৩টি মাইক নগদ ও হতদরিদ্র চিংক্রা মারমাকে নগদ ৫০হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

















