সরকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে- সাইমুম সরওয়ার কমল

hhh47.psd

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে নৃতাত্বিক উপজাতীয় জনযোগষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি টাকা বিতরণকালে প্রধান অতিথি রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, বর্তমান সরকার শিক্ষাগুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন জাতি যত শিক্ষিত ততই দেশ উন্নত। তাই আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেল ৩ টায় পরিষদ মিলনায়তনে মরামু উপজেলা নির্বাহনী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি সুপ্ত ভূষন বড়ুয়া, রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, নারী ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, শিক্ষা অফিসার সালামত উল্লাহ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ বড়–য়া বাঙ্গালি প্রমুখ। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নৃতাত্বিক জনগোষ্ঠির তহবিল থেকে উপজেলার ঈদগড়, গর্জনিয়া, রামু ফতেখাঁরকুল সদর, দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়ার এলাকার ২৬০ জন ছাত্রছাত্রীকে ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন