আধিপত্য বিস্তারের জেরে বাঘাইছড়িতে সশস্ত্র দুই উপজাতীয় গ্রুপের বন্দুকযুদ্ধ

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিনিধি. বাঘাইছড়ি,(রাঙ্গামাটি):

রাঙামাটির বাঘাইছড়িতে উপজাতীয় দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে বারটা থেকে শুরু হওয়া এই সশস্ত্র বন্দুক যুুদ্ধে অন্তত কয়েক’শ রাউন্ড গুলি বিনিময়ের
ঘটনা ঘটেছে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় এলাকাবাসিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকার পরিমল
কার্বারী পাড়া এলাকায় অবস্থান নেয় চুক্তির পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি গ্রুপ।
এই সময় এলাকায় আধিপত্য বিস্তারে মরিয়া তাদের প্রতিপক্ষ গ্রুপ এমএন
লারমা সমর্থিত সংস্কারপন্থী হিসেবে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর
অপর একটি গ্রুপ এসময় এলাকায় প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়।

অন্তত দেড় ঘন্টাব্যাপী চলা এই বন্দুকযুদ্ধে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া নাগেলেও এসময় কয়েক’শ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্র থেকে জানা গেছে।
এদিকে এই ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের একজন সহকারি পরিচালক ঘটনাস্থলের দিকে গেছেন
বলে জানিয়েছে কর্মরত একটি নিরাপত্তা বাহিনী ‍সূত্র।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন