সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায়

সাজেক সড়কে ১২ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধের পর ১২ ঘন্টা পর সচল হয়েছে। এতে আটকা পরেছিল ৪২৫ পর্যটক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ৩টা থেকে যান চলাচল সচল হয়। সকাল থেকে সড়ক যোগাযোগ সচল করতে কাজ করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সাজেক ইউনিয়ন পরিষদ ।

এর আগে, ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে। এতে করে আটকা পড়েন পর্যটকরা। সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় ফিরছেন পর্যটকরাও।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, গত রাতে (বুধবার) ভারি বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়ে। সকাল থেকে ফায়ার সার্ভিস মাটি সরানোর কাজ শুরু করে। মাটি সরানোর কাজ শেষ পর্যটকরা ফিরতে পারবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন