সেন্টমার্টিনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

fec-image

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল এসিস্টেন্টগণ, ২৩০ জন অসহায়, গরীব দুস্থ-শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।

এসময় লে. কমান্ডার মুহতাদিন ইসলাম, (এক্স), বিএন ও সার্জন লে. নাঈম হাসান, এএমসি উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, সেন্টমার্টিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন