Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

১১ এপ্রিল জাতীয় ক্রিকেট দলকে বিসিবির সংবর্ধনা: একদিন পেছালো বিসিএল ফাইনাল

bcl-ODI-230x160

খেলা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ একদিন পিছিয়েছে। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ১১ এপ্রিল ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল।

কিন্তু, এ দিন বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে একদিন পিছিয়ে আগামী ১২ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, রোববার ফ্রাইঞ্চাইজিভিত্তিক ৪ দলের সমন্বয়ে শুরু হয়েছে বিসিএলের ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন