কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ের লোকের ভালবাসা ও প্রকৃতির নয়নভিরাম পাহাড়, লেক, নদী সকল সৌন্দয্যের ডাকে আমি বারবার ছুটে আসি।
শনিবার কাপ্তাই উপজেলা শিল্পকলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব ও কাপ্তাইয়ের সাবেক ইউএনও বাবলু কুমার সাহা প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বপরিবার বেড়াতে এসে তিনি আরো বলেন, আমি কাপ্তাইয়ের কথা ভুলি নাই এবং তা কখনও ভুলার নয়। তাই কাপ্তাইয়ে সকলের ভালবাসায় বারবার ছুটে আসি এবং বারংবার আসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রধর। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যন নুর নাহার বেগম, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দীন আজাদ, প্রাথমিক প্রাধান শিক্ষক মংসুইচাইন মারমা, খালেদা আক্তার, দীপক কান্তি ভট্যাচার্য, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফনিন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, সেলিম, নুর মোহাম্মমদ বাবু ও সাংবাদিক মোশাররফ হোসেনসহ প্রমুখ। অ
নুষ্ঠানে অতিরিক্ত সচিব এবং তাঁর কন্যা যৌথ গান গেয়ে সকলকে মুগ্ধ করেন।


















