সোমবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল

Rangamati JCD Michil -08.12.13

স্টাফ রিপোর্টার :

ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ সারাদেশে ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার পরবর্তী রিমান্ডের নামে নির্যাতন বন্ধ করে অনতিবিলম্বে সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সোমবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বেলা সাড়ে বারটার সময় শহরের কাঠাঁলতলী থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা পেট্টোল পাম্পের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদৎ মোঃ সায়েম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে সোমবার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে বক্তারা, অনতিবিলম্বে ছাত্রদলসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে অন্যথায় কঠোর কর্মসুচি দিয়ে পার্বত্যাঞ্চলকে অচল করে দেওয়ার হুমকি দেন।

এদিকে অবরোধের সমর্থনে রাঙামাটি শহরে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে পিকেটিংয়ে অংশগ্রহণ করে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা। অবরোধের কারণে শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। শহরের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন