রামুতে র্যাবের হাতে জামায়াতের সেক্রেটারী আটক
উপজেলা প্রতিনিধি, রামু :
কক্সবজারের রামু উপজেলা রাবেতা আল ফুয়াদ আদর্শ বালিকা মাদ্রাসার সুপার ও উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ (৪০) কে ধোয়া পালং এলাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রাত ৯ টার দিকে তাকে আটক করে র্যাবের একটি দল। সে উখিয়া উপজেলার কেওয়ানি পাতাবাড়ি হলুদিয়া পালং এলাকার চেহের আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে জামায়াত নেতা মাওলানা সুলতান আহমদকে রামু থানায় সোপর্দ করে র্যাব সদস্যরা।
এদিকে কক্সবাজার জেলার র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার রাসেদ জানান, আটক জামায়াত নেতা সুলতানের বিরুদ্ধে উখিয়া থানায় ২টি মামলা রয়েছে এবং তাকে নাশকতা পরিকল্পনার প্রস্তুতিকালে আটক করা হয়েছে। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।



















