নৌকাডুবির পথে : রাঙ্গামাটিতে ১৩৬৮৭ ভোটে এগিয়ে আছে জেএসএস প্রার্থীর হাতি মার্কা, কেন্দ্র বাকি ৪টি

আলমগীর মানিক, রাঙ্গামাটি : দশম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি জেলা কন্ট্রোল রুম থেকে ২০১টি ভোট কেন্দ্রে মধ্যে ১৯৭টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার হাতি প্রতীক নিয়ে পেয়েছে ৯১ হাজার ৪৭ ভোট, তার নিকট তম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দীপংকর তালুকদার নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ হাজার ৩৬০ ভোট।
স্বতন্ত্র প্রার্থী সুধাসিন্ধু বই প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৩৬৯, সতন্ত্র প্রার্থী আবছার আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৮৮ ভোট, জাতীয় পার্টির রূপম দেওয়ান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৯২১ ভোট, সতন্ত্র প্রার্থী সচিব চাকমা উড়োজাহাজ নিয়ে পেয়েছেন ১ হাজার ২২৪ ভোট। ৪টি ভোট কেন্দ্রের ফলাফল সোমবার ঘোষণা করা হবে বলে বলে জানানো হয়েছে।


















