আলীকদমে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী


শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর সজ্জাদ হোসেন
বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ে সুবিধা বঞ্চিত শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে আলীকদম জোনের নিয়ন্ত্রণাধীন বলাইপাড়া আর্মি ক্যাম্প এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করেন আলীকদম সেনা জোনের উপ অধিনায়ক মেজর মো. সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বুলাই পাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মর্তুজা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি অসহায় গরীব জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
ঘটনাপ্রবাহ: ক্যাম্প, শীতবস্ত্র, সেনাবাহিনী
Facebook Comment

















