কাপ্তাই ও নানিয়ারচরে ভোট গ্রহণ চলছে : ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

upazila-election-logo

স্টাফ রিপোর্টার :

আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির কাপ্তাই ও নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কাপ্তাইয়ে চেয়ারম্যান পদে ৩ জন ও নানিয়ারচরে ৫ জন প্রতিন্ধদ্ধিতা করছেন। কাপ্তাইয়ে বিএনপির প্রার্থী থাকলেও নানিয়ারচরে দলের কোন প্রার্থী নেই। তবে স্থানীয় পাহাড়িদের আঞ্চলিক সংগঠনের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে দুই উপজেলায় সতন্ত্র প্রার্থীরা নির্বাচন করায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা হবে ত্রিমুখী ।

সকাল ৮টা থেকে কাপ্তাইয়ের ১৮ টি ও নানিযারচরের ১৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে। সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সকালে ভোট গ্রহণকালে কাপ্তাইয়ে কেপিএম প্রজক্টের অভ্যন্তরে ৬ নং ওয়ার্ডে কেআরসি স্কুল কেন্দ্র ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দিলদার হোসেন। পরে সেখানে র‌্যাব-পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া সুষ্ঠুভাবে এ দুই উপজেলায় ভোট গ্রহণের লক্ষে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন আওয়ামী লীগের মো: মফিজুল হক, বিএনপির দিলদার হোসেনে এবং স্বতন্ত্র প্রার্থী চাই লা প্রু মারমা। কাপ্তাই উপজেলায় ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৮০০ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ৮৮২ জন। মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে পাচঁজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতাকারীরা হলেন- আওয়ামীলীগের ধর্মেশ খীসা, জনসংহতি সমিতি (লারমা) এ্যাডভোকেট শক্তিমান চাকমা, ইউপিড্এিফের সুপন চাকমা, স্বতন্ত্র প্রার্থী প্রনতি রঞ্জন খীসা ও পঞ্চানন চাকমা হয়েছেন। নানিয়ারচর উপজেলায় ভোটার সংখ্যা ২৮ হাজার ৮৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫০ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৭৮১ জন। মোট ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন